ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান Logo নগরকান্দায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে তদন্তে পুলিশ Logo বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ

বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৪২ বার পঠিত
​বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলার ভান্ডারখোলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল, ঘরবাড়ি ও হাওলি বেড়া ভাঙচুর এবং তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল সকাল আনুমানিক ১০:০০ টায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভান্ডারখোলা গ্রামের হাসেম মল্লিকের পুত্র আজিজুল মল্লিকের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের মৃত আশরাফ আলী মল্লিকের পুত্র টিপু মল্লিক ও টুলু মল্লিকের। ওই জমি নিয়ে বাগেরহাট জেলা জজ আদালতে মামলা (দেওয়ানী আপীল নং- ৬৫/২০২৬) বিচারাধীন রয়েছে। আদালত উক্ত জমির বিষয়ে পূর্বের রায় ও ডিগ্রীর ওপর ২১ দিনের স্থগিতাদেশ প্রদান করে উভয় পক্ষকে পরিস্থিতি বজায় রাখার নির্দেশনা দেন। অভিযোগ উঠেছে, আদালতের এই আদেশ অমান্য করে গতকাল সকালে টিপু মল্লিক ও টুলু মল্লিকের নেতৃত্বে নারীসহ ১০ থেকে ১২ জনের একটি দল জোরপূর্বক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা বসতঘরের অংশ, হাওলি বেড়াসহ নানাবিধ জিনিসপত্র ভাঙচুর করে। ​তাণ্ডবের মুখে ভুক্তভোগী পক্ষ তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে কচুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে আইন নিজের হাতে না তুলে নিয়ে আদালতের নির্দেশ মেনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানায়। এ বিষয়ে ভুক্তভোগী আজিজুল মল্লিক জানান, “আদালতের সুস্পষ্ট স্থগিতাদেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ বেআইনিভাবে আমাদের সম্পত্তি দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ৯৯৯-এ পুলিশকে খবর দেই।” অভিযুক্ত টিপু মল্লিক মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুর দখল এর যে অভিযোগ আনায়ন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভুয়া ভিত্তিহিন বানোয়াট।   কচুযা থানার এস আই মোঃ শহিদুল ইসলাম বরেন, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি সেখানে ঘরবাড়ি ভাঙচুর বা দখলের কোন ঘটনা ঘটেনি। তবে বাড়ির হাওলি বেড়া ভাংচুর করা হয়েছে।
ট্যাগস :

বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ

আপডেট সময় : ০৩:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬